Chief Minister Rekha Gupta Attacked: নিজের বাসভবনে জনশুনানি চলাকালীন আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, হাসপাতালে নিয়ে যাওয়া হল রেখা গুপ্তাকে

Chief Minister Rekha Gupta Attacked: নিজের বাসভবনে জনশুনানি চলাকালীন আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, হাসপাতালে নিয়ে যাওয়া হল রেখা গুপ্তাকে
Rekha Gupta (Photo Credit: File Photo)

নিজের বাসভবনে ‘জনশুনানি’ চলাকালীন আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।  বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। সবার অভাব অভিযোগ শুনছিলেন। ওই হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। এই সময় তিনি আচমকা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীকে তিনি চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ।তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীর হাতে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).