Chhattisgarh Municipal Election Results: ছত্তিশগড় পুরসভা নির্বাচনের ভোটগণনায় এগিয়ে কে!

ছত্তিশগড়ে ১০টি পুরনিগম, ৪৯টি কাউন্সিল এবং ১১৪টি নগর পঞ্চায়েতে ভোটে গণনা চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগণনায় বেশীরভাগ জায়গা থেকে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে।

Chhattisgarh Municipal Election Results: ছত্তিশগড় পুরসভা নির্বাচনের ভোটগণনায় এগিয়ে কে!
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

Chhattisgarh Municipal Corporation Election Result: ছত্তিশগড়ে ১০টি পুরনিগম, ৪৯টি কাউন্সিল এবং ১১৪টি নগর পঞ্চায়েতে ভোটে গণনা চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগণনায় ১০টি পুরনিগমেই বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। ৫টি পুরনিগমে বিজেপি জিতে গিয়েছে, বাকি ৫টি-তে এগিয়ে আছে পদ্ম শিবির। কংগ্রেস সব কটিতেই দ্বিতীয় স্থানে আছে। দান্তেওয়ারা নগর পঞ্চায়েত প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। রায়পুরে মেয়র নির্বাচনে গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মীনা চৌবে।

বিজেপি শাসিত এই রাজ্যে গত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার পুরসভার ভোটগ্রহণ হয়। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর আগামিকাল নতুন মেয়র পেতে চলেছে। লড়াইয়ে আছেন বিজেপির মীনা চৌবে ও কংগ্রেসের দীপ্তি দুবে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).