Chhattisgarh Horror: চুল টেনে মাটিতে ফেলে মার,অনাথ আশ্রমে মেয়েদের সঙ্গে নিষ্ঠুর অত্যাচার দায়িত্বে থাকা মহিলাকর্মীর (দেখুন ভিডিও)

এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলা কতটা বাজেভাবে বাচ্চাদের মারছেন। মহিলাটি প্রথমে একটি মেয়েকে তার হাত দিয়ে আঘাত করে, তারপর তার চুল ধরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর মাটিতে লুটিয়ে পড়া মেয়েটিকে তিনি আবার দাঁড় করিয়ে এক হাত ধরে বিছানায় ফেলে দেন।

Chhattisgarh Horror: চুল টেনে মাটিতে ফেলে মার,অনাথ আশ্রমে মেয়েদের সঙ্গে নিষ্ঠুর অত্যাচার দায়িত্বে থাকা মহিলাকর্মীর (দেখুন ভিডিও)
Chhattisgarh Shocker Photo Credit: Twitter@Anurag_Dwary

অনাথ শিশুদের দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ছত্তিশগড় রাজ্যের।ছত্তিশগড়ের শিবনগরে অবস্থিত অনাথ আশ্রমের সত্য এখন ভিডিওর মাধ্যমে গোটা দেশের সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা কেয়ারটেকার দুই নিরীহ মেয়েকে নির্মমভাবে মারধর করছেন। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে একজন মহিলা কর্মচারী মেয়েটির চুল ধরে মাটিতে ফেলে দিচ্ছেন।তারপর আবার মেয়েটিকে বিছানায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এরপর অন্য মেয়েকেও নির্মমভাবে মারধর করেন ওই নারী। একই সময়ে দুজন মহিলা কর্মীও পাশ দিয়ে যায়, কিন্তু দুজনেই ওই মহিলাকে থামানোর চেষ্টা করে না।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2023 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).