Dilip Ghosh:'আমাদের সেনারা যোগ্য জবাব দেবে' সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

এরপর আর পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, প্রয়োজনমতো কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে।

Dilip Ghosh:'আমাদের সেনারা যোগ্য জবাব দেবে' সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
BJP leader Dilip Ghosh (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সংঘর্ষবিরতি লঙ্ঘন (Ceasefire Violations)করে নির্বিচারে সীমান্তে (Border)গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা (Pakistan Army)। পাল্টা জবাব দিয়েছে ভারত (India)। এরপর আর পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, প্রয়োজনমতো কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। এই আবহে ভারত-পাক সংঘাত প্রসঙ্গে বিজেপি নেতার দিলীপ ঘোষ কী বলছেন? একটি বিশেষ সাক্ষাৎকারে দিলীপ বলেন, "আগামীতে যেকোনও সন্ত্রাস যুদ্ধ বলে বিবেচিত হবে। সত্যিই এবার অ্যাকশন নেওয়ার সময় এসে গিয়েছে। আমাদের সেনারা শক্তিশালী ও পারদর্শী। আমার বিশ্বাস যোগ্য জবাব দিতে ছাড়বেন না তাঁরা।" প্রসঙ্গত, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেরিতে হলেও জীবনের নতুন ইনিংস শুরু করেছেন স্বইচ্ছায়। বিজেপি যুব মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন তিনি।

সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 11, 2025 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).