CCI Chairperson: কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন রভনীত কউর

২০২২ সাল অশোক কুমার গুপ্তা পদ ছাড়ার পর থেকেই খালি ছিল পদটি

CCI Chairperson: কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন রভনীত কউর
Photo Credit Twiter

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (Competition Commission of India ) চেয়ারম্যান নিযুক্ত করা হল রভনীত কউরকে(Ravneet Kaur)। ২০২২ সাল অশোক কুমার গুপ্তা পদ ছাড়ার পরে এই পদে পূর্ণ সময়ের জন্য কাউকে রাখা হয়নি। গত বছরের অক্টোবর মাস থেকে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলে আসছিলেন সঙ্গীতা বার্মা নামের এক আধিকারিক।

পাঞ্জাব ক্যাডারের আইএএস অফিসার রভনীত কউরকে পাঁচ বছরের জন্য এই পদে নিযুক্ত করা হবে । অথবা আজকের দিন থেকে তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া অবধি থাকতে পারবেন তিনি।

বাড়ি এবং গাড়ির সুবিধা বাদ দিয়ে ছাড়া মাসিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা মাইনে পাবেন কম্পিটিশন কমিশনের একজন চেয়ারম্যান।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 16, 2023 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).