Car Accident: গাড়ি ঘোরাতে গিয়ে ৩০০ ফুট খাঁদে পড়ে মৃত্যু মহিলার, বন্ধুর মোবাইল ক্যামেরায় উঠে এল ঘটনার ভিডিয়ো
সোমবার বিকেলে গাড়ি নিয়ে ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন পাহাড়ে গিয়েছিলেন ২৩ বছরের শ্বেতা দীপক সুরওয়াসে এবং তাঁর বন্ধু সুরজ সঞ্জাউ মুলে (২৫)। চালকের আসনে ছিলেন শ্বেতা।
নয়াদল্লিঃ গাড়ি (Car) ঘোরাতে গিয়ে ৩০০ ফুট খাঁদে পড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) সুলিভঞ্জন পাহাড়ে। গোটা ঘটনার ভিডিয়ো (Video) প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে গাড়ি নিয়ে ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন পাহাড়ে গিয়েছিলেন ২৩ বছরের শ্বেতা দীপক সুরওয়াসে এবং তাঁর বন্ধু সুরজ সঞ্জাউ মুলে (২৫)। চালকের আসনে ছিলেন শ্বেতা। গাড়ি ঘোরানোর সময় তাঁর ভিডিয়ো করছিলেন বন্ধু সুরজ। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট থেকে খাঁদে পড়ে যায় শ্বেতার গাড়ি। ভিডিয়োতে শোনা যাচ্ছে, সুরজ বলছেন, "ক্লাচ, ক্লাচ, ক্লাচ" তবে ততক্ষণে সব শেষ!
দেখুন ঘটনার ভিডিয়ো
On Camera, Woman Reverses Car Off #Maharashtra Cliff, Falls 300 Feet, Dies
Read Here: https://t.co/KRKKoWvbkh pic.twitter.com/lk2L3BtZHW
— NDTV (@ndtv) June 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

