Odisha Bus Accident: ওডিশায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রেন লাইনে বাসের ধাক্কা, বন্ধ রেল চলাচল

শনিবার সকাল ৬টা নাগাদ ওডিশার সম্বলপুরে ট্রেন লাইনে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে ট্রেনলাইনে।

Odisha Bus Accident: ওডিশায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রেন লাইনে বাসের ধাক্কা, বন্ধ রেল চলাচল
Sambalpur Bus Accident. (Photo Credis: Twitter, OTV)

ওডিশায় আঁতকে ওঠা ছবি। ট্রেনলাইনের পাশে বাস দুর্ঘটনা, কিছু দূরে দাঁড়িয়ে আছে ট্রেন।  শনিবার সকাল ৬টা নাগাদ ওডিশার সম্বলপুরে ট্রেন লাইনে পাশে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে ট্রেনলাইনের পাশে। বেশ জোরে লাইন পাড় হওয়ার সময়বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি একটি ব্যারিকেডে ধাক্কা মারে বলে খবর। তবে ভাগ্যের জোরে বড় দুর্ঘটনা ঘটেনি। কোনও যাত্রীর বড় কোনও চোট আঘাতের খবর নেই।

সম্বলপুরের দুঙ্গরি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ট্রেন লাইনে বাস দুর্ঘটনার জেরে সেই লাইনে রেল পরিষেবা বন্ধ করা হয়েছে। ক্রেনের মাধ্যমে বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়। লাইন পরীক্ষার পর ট্রেন চলাচল শুরু হবে।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).