Bullet Train Between Ahmedabad-Mumbai: মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে না বুলেট ট্রেন? রেলের সিদ্ধান্ত নিয়ে কী জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক, জানুন

মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেনের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে। কাজের গতি এবং ট্রায়াল রান সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যেই সাধারণ মানুষ এই ট্রেনে যাত্রা করতে পারবেন।

Bullet Train Between Ahmedabad-Mumbai: মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে না বুলেট ট্রেন? রেলের সিদ্ধান্ত নিয়ে কী জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক, জানুন
Bullet Train Between Ahmedabad-Mumbai (Photo Credits: X)

মুম্বই-আহমেদাবাদ (Ahmedabad-Mumbai) রুটে কবে ছুটবে বুলেট ট্রেন? প্রহর গুনছেন ভারতবাসী। বিশ্বমানের প্রযুক্তি দ্বারা নির্মিত এই বুলেট ট্রেনে চাপার জন্যে বেশ উত্তেজিত ভারতীয়রা। বহু বছর ধরে দেশবাসী অপেক্ষা করছেন মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন উদ্বোধনের। তবে এরই মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, রেলমন্ত্রকের তরফে বুলেট ট্রেন সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বই-আহমেদাবাদ রুটে জাপানি বুলেট ট্রেন এখনই চলবে না। পরিবর্তে ওই রুটে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধা উচ্চ গতির বন্দে ভারত ট্রেন চালানো হবে। তবে পিআইবি ফ্যাক্ট চেকের (PIB Fact Check) তরফে জানানো হয়েছে, এই তথ্যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেনের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে। কাজের গতি এবং ট্রায়াল রান সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যেই সাধারণ মানুষ এই ট্রেনে যাত্রা করতে পারবেন।

মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেনের কাজ বন্ধ হওয়ার দাবি মিথ্যা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 3686 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).