Building Collapsed In Indore: আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আহত কমপক্ষে ১১
অন্যদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লিঃ সোমবার রাতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) ভয়াবহ দুর্ঘটনা। আচমকা ধসে পড়ল তিনতলা ভবন। ধ্বংসস্তূপের তলে চাপা পড়ে মৃত্যু ২ জনের। আহত কমপক্ষে ১২ জন। জানা গিয়েছে, এদিন রাতে ইন্দোরের জওহর মার্গে প্রেমসুখ টকিজের পিছনে অবস্থিত একটি বহুতল আচমকা ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিফা এবং ফাহিম নামের দু'জনের। অন্যদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইন্দোরের জেলাশাসক শিবম ভার্মা জানিয়েছেন, খবর পাওয়ার পরেই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে পূর্ণ নজর রয়েছে প্রশাসনের। অন্যদিকে, সোম রাতেই ইন্দোরের রানিপুরা এলাকায় আরও একটি তিনতলা বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে এগারো জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আহত কমপক্ষে ১১
What Happened in Indore? Two Lives Lost in Building Collapse https://t.co/lCzabbxZBo
— NationPress (@np_nationpress) September 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

