Bomb Threat At Punjab & Haryana High Court: বোমাতঙ্ক পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে, জোরদার নিরাপত্তার মাঝে আইনজীবীদের আদালত কক্ষ খালি করার নির্দেশ

Bomb Threat At Punjab & Haryana High Court: বোমাতঙ্ক পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে, জোরদার নিরাপত্তার মাঝে আইনজীবীদের আদালত কক্ষ খালি করার নির্দেশ
Punjab and Haryana High Court Bomb Threat (Photo Credit: X@PTI_News)

দেশজুড়ে বোমাতঙ্কের ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। এবার বোমা হামলার হুমকি এসে পৌঁছল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে (Punjab & Haryana High Court)। এই বোমাতঙ্কের জেরে শোরগোল পড়ে যায় হাইকোর্ট চত্বরে। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমা হামলার হুমকির পর, সমস্ত আদালত কক্ষে কঠোর তল্লাশি চালানো হয়। চণ্ডীগড় পুলিশ (Chandigarh Police) এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে সেখানে মোতায়েন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রধান বিচারপতি-সহ বেশ কয়েকটি আদালত কক্ষ খালি করে দেওয়া হয়েছে।

বোমাতঙ্ক পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেঃ-

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের (Punjab & Haryana High Court Bar Association) সভাপতি সরতেজ নারুলা বলেন, "বোমার হুমকি ছিল এবং সন্দেহ করা হচ্ছিল, আদালত প্রাঙ্গণের ভিতরে বোমা রাখা হয়েছে। তাই, আদালত খালি করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে। হুমকিটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে এসেছে। প্রতিদিন প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ আইনজীবী হাইকোর্টে আসেন। এছাড়াও, প্রায় ৫,০০০ কর্মচারী, প্রায় ৩,০০০ কেরানি (মুন্সি) এবং ২,০০০ থেকে ৪,০০০ ক্লায়েন্ট প্রাঙ্গণে আসেন।"

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2025 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).