Madhya Pradesh Boat Capsized: মধ্যপ্রদেশে নৌকাডুবি, নিখোঁজ ৭, রাতভর চলছে তল্লাশি অভিযান
নিখোঁজ যাত্রীদের খোঁজে রাতভর চলেছে তল্লাশি অভিযান।
নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh)নৌকাডুবি(Boat Capsized)। ২৪ ঘণ্টা অতিক্রান্ত এখনও চলছে উদ্ধারকাজ। এখনও নিখোঁজ ৭। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৮ জনকে। জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যপ্রদেশের শিবপুরীর খানিইয়াধানা থানা সংলগ্ন মাতা টিলা বাঁধে নৌকাডুবির ঘটনা ঘটে। ভক্তদের নিয়ে গন্তব্যে যাওয়ার মুখে দুর্ঘটনার কবলে পড়ে একটি নৌকা। খবর ছড়িয়ে পড়তে তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকার্য। পুলিশ সূত্রে খবর, এখনও নিখোঁজ ৭ যাত্রী। যাঁদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। নিখোঁজ যাত্রীদের খোঁজে রাতভর চলেছে তল্লাশি অভিযান।
মধ্যপ্রদেশে নৌকাডুবি, নিখোঁজ ৭, রাতভর চলছে তল্লাশি অভিযান
#WATCH | Madhya Pradesh | Search and rescue operations resume where a boat carrying devotees capsized at Mata Tila Dam near Khaniyadhana police station in Shivpuri yesterday late in the evening
Seven people are missing, including three women. Eight people have come out safely,… pic.twitter.com/ZKuZm3Y58k
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 07:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

