Boat Capsizes in Varanasi: মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষ, বারাণসীর গঙ্গায় নৌকাডুবি
শুক্রবার সকালে মান মন্দির ঘাটের কাছে গঙ্গা নদীতে একটি যাত্রী বোঝাই বড় নৌকা ডুবে গিয়েছে। নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। সকলেই গঙ্গাবক্ষে আছড়ে পড়েন।
মাঝ নদীতে দুই নৌকার মধ্যে সংঘর্ষ। যার জেরে বারাণসীতে (Varanasi) নৌকাডুবির ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে মান মন্দির ঘাটের কাছে গঙ্গা নদীতে (Ganga River) একটি যাত্রী বোঝাই বড় নৌকা ডুবে গিয়েছে। নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। সকলেই গঙ্গাবক্ষে আছড়ে পড়েন। নৌকাডুবির খবর পেয়ে উদ্ধারকাজে ধেয়ে আসেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং জল পুলিশের দল। এনডিআরএফ সূত্রে খবর, নৌকায় থাকা ৬০ জন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীরা প্রত্যেকে লাইফ জ্যাকেট পরে ছিলেন বলে প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।
বারাণসীতে নৌকাডুবিঃ
VIDEO | Uttar Pradesh: A boat capsizes in Ganga River in #Varanasi. Several people rescued. More details are waited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/jAlw1QsgSS
— Press Trust of India (@PTI_News) January 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

