BJP: নির্বাচনে জেতার আনন্দে প্রকাশ্যে মদ বিলি, লাইনে দাঁড়িয়ে সুরার বোতল হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ, দেখুন ভিডিয়ো

চিক্কাবল্লাপুরের বিজেপি সাংসদ কে সুধাকর লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার খুশিতে এই ব্যবস্থা করেছেন। আবগারি বিভাগ এবং পুলিশের অনুমতি নিয়েই এই উদযাপনের ব্যবস্থা হয় বলে জানান বেঙ্গালুরু গ্রামীণ এসপি সিকে বাবা।

BJP: নির্বাচনে জেতার আনন্দে প্রকাশ্যে মদ বিলি, লাইনে দাঁড়িয়ে সুরার বোতল হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ, দেখুন ভিডিয়ো
প্রকাশ্যে বিলি হচ্ছে মদ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জেতার খুশিতে প্রকাশ্যে মদ (Alcohol) বিলি। লাইনে দাঁড়িয়ে হাসিমুখে মদের বোতল (Bottle of Alcohol) গ্রহণ করছেন সাধারণ মানুষ। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) চিক্কাবল্লাপুরে (Chikkaballapur)। জানা গিয়েছে, চিক্কাবল্লাপুরের বিজেপি (BJP)সাংসদ (MP)কে সুধাকর (K Sudhakar) লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার খুশিতে এই ব্যবস্থা করেছেন। আবগারি বিভাগ এবং পুলিশের অনুমতি নিয়েই এই উদযাপনের ব্যবস্থা করা হয় বলে জানান বেঙ্গালুরু গ্রামীণ এসপি সিকে বাবা। তাঁর কথায়, "আবগারি বিভাগ এতে অনুমতি দিয়েছে। উপরমহল থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ তাই-ই করেছে। এতে পুলিশের কোনও দোষ নেই। অনুমতি দেওয়ার জন্য আবগারি বিভাগ দায়বদ্ধ।"

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).