Hyderabad: রাজ্যে বেড়েছে ধর্ষণের ঘটনা! মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ কর্মসূচি বিজেপির
তেলেঙ্গানায় বাড়ছে ধর্ষণের ঘটনা। দু'দিন আগে হায়দরাবাদে এক নাবালিকার ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। মাসখানেক আগে বছর ছয়েকের একটি বাচ্চা মেয়ের ওপরেও হয় যৌন নির্যাতনের ঘটনা। একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে চাপে রয়েছে তেলেঙ্গানা সরকার। এই অবস্থায় রাজ্যের বিরোধী শিবির শুরু করে দিয়েছে রাজনৈতিক তরজা। বুধবার হায়দরাবাদে সচিবালয়ের সামনে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির (Revanth Reddy) পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় গেরুয়া শিবিরের। আর তাতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। জানা যাচ্ছে একাধিক বিজেপি মহিলা কর্মীদের গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ।
#WATCH | Hyderabad, Telangana: BJP Mahila Morcha staged a protest at the State Secretariat in Hyderabad demanding CM Revanth Reddy's resignation for the alleged increase in the no. of rape cases in the state. The protestors were detained by the Police. pic.twitter.com/FlJrgJkv6i
— ANI (@ANI) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

