Piyush Goyal: পরিস্থিতি বদলাবে, এখনও সময় রয়েছে! দাবি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের
যত বেলা গড়াচ্ছে ততই পিছিয়ে পড়ছে বিজেপি। এখনও পর্যন্ত ৩০০-এর গণ্ডি পেরোতেই স্ট্রাগল করতে হচ্ছে এনডিএ-এর। তবে এখনও আত্মবিশ্বাস কমেনি বিজেপি নেতৃত্বের। তাঁরা এখনও বিশ্বাস করছে যে কোনও সময়ে পরিস্থিতি বদলাবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা মুম্বই উত্তরের বিজেপি প্রার্থী পীযুষ গোয়েল (Piyush Goyal) মনে করে তাঁরাই এগিয়ে থাকবে। তাঁর মতে, উত্তর মুম্বইতে মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন। এখানে এখনও ১ লক্ষ ২৫ হাজার ভোটে আমরা এগিয়ে রয়েছি। দেশের পরিস্থিতিও বদলাবে বলে আশা করছি। এখনও অনেক সময় রয়েছে। আমরাই আবার সরকার গঠন করব। নরেন্দ্র মোদী আবারও আমাদের প্রধানমন্ত্রী হবেন। এই নিয়ে কোনও সন্দেহ নেই।
#WATCH | Delhi: Union Minister and BJP candidate from Mumbai North, Piyush Goyal says, "I want to thank the voters of North Mumbai for blessing us. As per the trends, BJP is leading by around 1.25 lakh votes and if this continues, we will surely win the North Mumbai seat and in… pic.twitter.com/QCmX12I57l
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

