Transformer Explosion At Patna Court: আদালত চত্বরে বিস্ফোরণে প্রাণ গেল, আহত ২ আইনজীবী

Transformer Explosion At Patna Court: আদালত চত্বরে বিস্ফোরণে প্রাণ গেল, আহত ২ আইনজীবী
Representational Image (Photo Credits: Pixabay)

ট্রান্সফর্মার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (Blast) পাটনা (Patna) আদালত চত্বরে। বুধবার দুপুরে পাটনা আদালতের সিভিল কোর্ট চত্বরে এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে খবর। যার জেরে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন আরও ২ জন। যে ২ জন বিস্ফোরণের জেরে আহত হন, তাঁরা আইনজীবী। পাটনা আদালতেই  প্র্যাকটিস করেন। ঘটনার পরপরই পাটনা আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ দেখান। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আইনজীবীরা। সেই সঙ্গে আদালতের প্রশাসক যাঁরা, তাঁদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন আইনজীবীরা।

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2024 07:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).