Bihar: জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে গলা কেটে খুন, গ্রেফতার যুবক
জানা গিয়েছে, অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছে বিকাশ। তার বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ কর্মসূত্রে হায়দরাবাদে(Hyderabad) থাকতেন মুকেশ কুমার। গত রবিবারই বিহারের সমস্তিপুরের(Samastipur) মুসরি গড়ারি এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন কয়েকদিনের জন্য। সোম রাতেই নিজের দাদার হাতে খুন হতে হল তাঁকে। জানা গিয়েছে ধৃত ব্যাক্তির নাম বিকাশ কুমার। এ দিন রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা চরমে পৌঁছলে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে মুকেশকে খুন করে বিকাশ। এরপরই গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে সে। তবে গ্রামবাসীরা তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছে বিকাশ। তার বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে গলা কেটে খুন, গ্রেফতার যুবক
Bihar: In Samastipur's Musri Gharari area, a man named Vikas Kumar allegedly murdered his younger brother, Mukesh Kumar, by slitting his throat after a dispute over land. Mukesh, who had returned from Hyderabad, was killed on Monday night. Vikas fled but later returned, claiming… pic.twitter.com/bNn5Yu2LiI
— IANS (@ians_india) October 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

