Bihar Fire: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে ছাই ৭ টি দোকান, দেখুন ভিডিয়ো

ভোরের আলো তখনও ফোটেনি,সোমবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে খবর। জানা গিয়েছে, একটি চায়ের দোকানে ছোট একটি সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে।

Bihar Fire: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে ছাই ৭ টি দোকান, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লিঃ সোম ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুনে পুড়ে ছাই সাত-সাতটি দোকান। লক্ষ-লক্ষ টাকার ক্ষতি। মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar)সিকান্দ্রা (Sikandra) থানার চক বাজার এলাকার একটি বাজারে। ভোরের আলো তখনও ফোটেনি,সোমবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে খবর। জানা গিয়েছে, একটি চায়ের দোকানে (Tea Shop)ছোট একটি সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। আর এই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের আরও ছয়টি দোকান। খবর দেওয়া হয় দমকলে। খবর পেতে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই ঘটনায় লক্ষ-লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).