Nitish Kumar: কর্ণাটক ভোট মিটলেই বিরোধী জোটের বড় বৈঠক, জানালেন নীতীশ কুমার
কখনও তিনি কলকাতায় ছুটে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেছেন, কখনও আবার লখনৌতে ছুটে গিয়ে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে।
কখনও তিনি কলকাতায় ছুটে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেছেন, কখনও আবার লখনৌতে গিয়ে কথা বলছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে। যোগাযোগ চলেছেন এনসিপি-র শরদ পওয়ারের সঙ্গেও। নিজের রাজ্যে লালু-তেজস্বীদের সঙ্গে তো সব সময় সঙ্গে রাখছেন। জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০২৪ লোকসভায় নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে এক জায়গায় এনে দেশজুড়ে মহাজোট গড়ার কাজে এগিয়ে এসেছেন।
এই নিয়ে নীতীশ বলছেন, কর্ণাটক ভোটের প্রচারে এখন অনেকেই ব্যস্ত। সেখানের ভোট মিটলেই ঠিক হবে বিরোধী জোটের নেতাদের কোথায় বৈঠকে বসবেন। তারপরই ঘোষণা হবে দেশের বিরোধী দলগুলির মহাবৈঠকের দিনক্ষণ।
দেখুন টুইট
Bihar CM Nitish Kumar: We will definitely sit together, discuss issue relating to formation of alliance of opposition parties to take on BJP in 2024 Lok Sabha elections. Currently, some leaders are busy in assembly poll (Karnataka). Once it's over, we will finalize venue of meet.
— Press Trust of India (@PTI_News) April 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2023 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

