Bihar Accident: নবরাত্রি উপলক্ষ্যে বুদ্ধগয়া যাওয়ার পথে অঘটন, দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই মিনিবাস
সাত সকালে চালকের ঘুমে চোখ লেগে যাওয়ার জেরে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে অনুমান করছে পুলিশ।
উৎসবের মরসুমে ফের দুর্ঘটনা। নবরাত্রি উপলক্ষ্যে বুদ্ধগয়া (Bodh Gaya) যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই মিনিবাস। বুধবার সাত সকালে বিহারের (Bihar Accident) জেহানাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন একাধিক বাসযাত্রী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। সাত সকালে চালকের ঘুমে চোখ লেগে যাওয়ার জেরে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে অনুমান করছে পুলিশ।
দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই মিনিবাস...
VIDEO | Bihar: Several tourists travelling to #BodhGaya were injured when the mini-bus they were travelling in met with an accident near Jehanabad earlier today.#BiharNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/SuZfBQ7hgm
— Press Trust of India (@PTI_News) October 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

