Nitish Kumar: বিহারে সরকার ভাঙার পাল্টা, ৬ বিধায়কে দলে টেনে উত্তর পূর্বে নীতীশের দলকে প্রায় তুলেই দিল বিজেপি!
বিহারের পাল্টা জবাব উত্তর পূর্ব ভারতে। ক দিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ ছেড়ে আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধনে যোগ দিয়ে সিংহাসনে বসেন।
বিহারের পাল্টা জবাব উত্তর পূর্ব ভারতে। ক দিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ ছেড়ে আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধনে যোগ দিয়ে সিংহাসনে বসেন। নীতীশের বিদ্রোহে বিহারে ক্ষমতা হারিয়েছে বিজেপি। এবার নীতীশকে পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেডি নাড্ডা-রা। উত্তর পূর্ব ভারতে জেডি (ইউ)-য়ের ৬জন বিধায়ককে দলে নিয়ে জেডি (ইউ)-কে চাপে ফেলে দিল বিজেপি।
মনীপুরের সাতজনের মধ্যে ৫জন জেডি (ইউ) বিধায়ক এদিন বিজেপি-তে যোগ দিলেন। ক দিন আগে অরুণাচলে জেডি(ইউ)-য়ের একমাত্র বিধায়কও পদ্ম শিবিরে চলে যান। ফলে উত্তর পূর্ব ভারতে নীতীশের দল অস্তিত্ব সংকটে পড়ে গেল। আরও পড়ুন-কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মৃত্যুর অভিযোগ, সেরাম ইনস্টিটিউট, বিল গেটসকে নোটিশ বম্বে হাইকোর্টের
দেখুন টুইট
Big jolt for Nitish Kumar in Northeast, 5 JD(U) MLAs merge with BJP
Read @ANI Story | https://t.co/mFcH8eIc1w#NitishKumar #NorthEast #JDU #BJP pic.twitter.com/De0eITEqOl
— ANI Digital (@ani_digital) September 3, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 03, 2022 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

