Bharat Nyay Yatra: মণিপুরে 'ভারত ন্যায় যাত্রা' করতে পারবেন না রাহুল গান্ধী? মিলল না অনুমতি

Bharat Nyay Yatra: মণিপুরে 'ভারত ন্যায় যাত্রা' করতে পারবেন না রাহুল গান্ধী? মিলল না অনুমতি
Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

মণিপুরে (Manipur) 'ভারত ন্যায় যাত্রা' (Bharat Nyay Yatra) করতে পারবেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। পূর্ব ইম্ফলের হাট্টা কাঞ্জেইবাংয়ে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা করবেন বলে কংগ্রেসের তরফে মণিপুর সরকারকে জানানো হয়। যা নিয়ে আপত্তি জানায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকার। মণিপুরে গিয়ে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা করতে পারবেন না বলে সে রাজ্যের সরকারের তরফে জানানো হয়। আগামী ১৪ জানুয়ারি ইম্ফল থেকে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই যাত্রার অনুমতি দেওয়া হয়নি মণিপুর সরকারের তরফে।

আরও পড়ুন: Rahul Gandhi কে তীব্র আক্রমণ স্মৃতির, বললেন, 'মণিপুর বিভক্ত নয়, ভারতের অবিচ্ছেদ্য অংশ'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).