Bharat Bandh In Bihar: ভারত বনধের জের, বিহারে পড়ুয়া ভর্তি বাস জ্বালানোর চেষ্টা অবরোধকারীদের, দেখুন ভিডিয়ো

Bharat Bandh In Bihar: ভারত বনধের জের, বিহারে পড়ুয়া ভর্তি বাস জ্বালানোর চেষ্টা অবরোধকারীদের, দেখুন ভিডিয়ো
Bandh In Bihar (Photo Credit: IANS/X)

দলিত এবং আদিবাসী সংগঠনের ডাকে বুধবার ভারত (India) বনধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়। দলিত এবং আদিবাসী সংগঠনের ডাকে ভারত বনধের জেরে উত্তেজনা ছড়ায় বিহারের (Bihar) গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জে একটি পড়ুয়া ভর্তি বাসের পথ আটকে তা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে অবরোধকারীরা। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের তরফে ঘটনা রুখে দেওয়া হয়। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হলে সেখানে দেখা যায়, অবরোধকারীরা হলুদ রঙের বাসের (Bus) রাস্তা আটকে দেয়। এরপর ওই বাস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

বিহারে অবরোধকারীরা কীভাবে পড়ুয়া ভর্তি স্কুল বাস জ্বালানোর চেষ্টা করে দেখুন সেই দৃশ্য...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 09:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).