Bengaluru Shocker: ইনস্টাগ্রামে ছাত্রীকে পর্ন ভিডিয়ো পাঠানোর জের, অভিযুক্ত অধ্যাপক

ইনস্টাগ্রামে ছাত্রীকে পর্ন ভিডিয়ো পাঠানোর অভিযোগে মামলা দায়ের হল এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে।

Bengaluru Shocker: ইনস্টাগ্রামে ছাত্রীকে পর্ন ভিডিয়ো পাঠানোর জের, অভিযুক্ত অধ্যাপক
Photo Credit_Latestly media.com

বেঙ্গালুরু: ইনস্টাগ্রামে ছাত্রীকে পর্ন ভিডিয়ো (Porn Videos) পাঠানোর অভিযোগে মামলা দায়ের হল এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru)।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর নামী একটি কলেজের এক ছাত্রীকে ইনস্টাগ্রামে (Instagram) পর্ন ভিডিয়ো পাঠানোর অভিযোগ ওঠে। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধুসুদূন আচার্য নামে ওই অধ্যাপক ইনস্টাগ্রামের মাধ্যমে ছাত্রীটিকে পর্ন ভিডিয়ো পাঠিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (National centre for missing and exploited children)-এর আধিকারিকরা এই বিষয়টি খুঁজে বের করার পর ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোকে  (National Crime Record Bureau) এই সংক্রান্ত তথ্য পাঠায়।

তারপর NCRB পক্ষ থেকে বিষয়টি কর্নাটক পুলিশের ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন টিম (CID)কে জানায়। বর্তমানে মামলাটির তদন্ত করছে বেঙ্গালুরুর সাউথ ইস্ট ইকোনমিক অ্যান্ড নারকোটিকস পুলিশ। তাদের জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে ওই অধ্যাপক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 20, 2022 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).