Begusarai: লিচু লুটকে কেন্দ্র করে বিবাদ, দু'পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত বেগুসরাই, দেখুন ভিডিয়ো
দু'পক্ষই সেখানে লিচু লুট করতে গিয়েছিল। তাঁদের মধ্যে ঝামেলা বাঁধে। এক কথা দু'কথায় ঝামেলা হতে-হতে তা হাতাহাতিতে পৌঁছয়।
বেগুসরাইঃ লিচু লুটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিহারের (Bihar) বেগুসরাইয়ে (Begusarai)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন লোক নিজেদের মধ্যে মারামারি করছেন। হাতে বাঁশ, লাঠি নিয়ে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করছেন। চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, বচসার সূত্রপাত বাগানের লিচু লুট করা থেকে। দু'পক্ষই সেখানে লিচু লুট করতে গিয়েছিল। তাঁদের মধ্যে ঝামেলা বাঁধে। এক কথা দু'কথায় ঝামেলা হতে-হতে তা হাতাহাতিতে পৌঁছয়।
দেখুন ভিডিয়ো
Begusarai: A clash between two groups over a dispute about looting lychees resulted in physical altercations pic.twitter.com/7lrNH0Ljlh
— IANS (@ians_india) May 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

