Bandra Showroom Fire: বান্দ্রার শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে আনতে আসল 'অগ্নিনির্বাপক রোবট' (দেখুন ভিডিও)
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মুম্বইয়ের বান্দ্রা এলাকায়। মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় লাগে। দাহ্য পদার্থ থাকায় শোরুমের আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা শপিং মলে। খবর পেয়ে সকালেই ১৫টি ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।তবে দমকল সূত্রে খবর আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। জানা গেছে বেসমেন্টে থাকা একটি ইলেকট্রনিক্স শোরুমে আগুন লেগেছিল কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় শোরুমে লাগা আগুন মলের অন্যত্র ছড়িয়ে পড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ-ও।
বান্দ্রার শোরুমে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকল বাহিনীর তরফে একটি 'অগ্নিনির্বাপক রোবট' নিয়ে আসা হয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে আসল 'অগ্নিনির্বাপক রোবট'
#WATCH | Maharashtra | Firefighting teams bring in a 'fire-robot' at the site where a fire broke out in a showroom in Mumbai's Bandra, which later engulfed the entire mall.
No casualties have been reported. https://t.co/eekRFukyXo pic.twitter.com/7CS5ieONqL
— ANI (@ANI) April 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

