Badlapur Adarsh School Sexual Assault Case: ক্ষোভে ফুঁসছে বদলাপুর, রেলস্টেশনে ঝামেলা এড়াতে নিরাপত্তা বাড়াল প্রশাসন (দেখুন ভিডিও)

Badlapur Adarsh School Sexual Assault Case: ক্ষোভে ফুঁসছে বদলাপুর, রেলস্টেশনে ঝামেলা এড়াতে নিরাপত্তা বাড়াল প্রশাসন (দেখুন ভিডিও)
Police deployed at Badlapur Railway Station Photo Credit: X@ANI

দুই শিশুর ওপর বিদ্যালয়ের এক কর্মীর যৌন হেনস্থার অভিযোগ ঘিরে গতকালই ক্ষোভে ফেটে পড়ে মহারাষ্ট্রের বদলাপুর। অভিযুক্ত বিদ্যালয়ে ভাংচুরের পাশাপাশি নিকটবর্তী বদলাপুর রেল স্টেশনে সকাল থেকেই বাসিন্দাদের জমায়েত দেখা যায়। অভিযোগ ঘিরে ক্ষোভ উগরে দেন তাঁরা। অনেকেই রেল ট্র্যাকে নেমে পড়েন। সেখানে শুরু হয় জমায়েত। এরপর জমায়েত তুলতে যায় পুলিশ। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকে নজর রাখতে আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

বদলাপুর রেল স্টেশনে পুলিশী নিরাপত্তা জোরদার, দেখুন ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).