Assam: মাধ্যমিক উঠে যাচ্ছে অসমে, হিমন্তের রাজ্যে শুধু দ্বাদশ শ্রেণীতেই হবে বোর্ডের পরীক্ষা
অসমে চালু হচ্ছে নতুন শিক্ষা নীতি। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় বদল আসছে।
অসমে চালু হচ্ছে নতুন কেন্দ্রীয় শিক্ষা নীতি। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় বদল আসছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে উঠে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার থেকে অসমে দশম শ্রেণীর পরীক্ষা আর পর্ষদ বা বোর্ড নেবে না।
বাকি ক্লাসগুলোর মতই দশম শ্রেণীতে পড়ুয়াদের পরীক্ষা নেবে তাদের স্কুল। একমাত্র দ্বাদশ শ্রেণীতেই হবে বোর্ডের পরীক্ষা। তার মানে অসমে আর মাধ্যমিক হবে না, হবে একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করার চেষ্টা করছে অসম সরকার। মাধ্যমিক (SEBA) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (AHSEC) একসঙ্গে মিশে যেতে চলেছে।
দেখুন টুইট
Assam to implement the New Education Policy (NEP) & rationalise the education sector to implement the policy, a plan is underway to merge SEBA & AHSEC and do away with Class 10 board exams from this academic year: CMO Assam pic.twitter.com/hB7Z7DeQtU
— ANI (@ANI) June 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

