Assam Paper Leak: জেনারেল সায়েন্সের প্রশ্নপত্র ফাঁস কান্ডে ধৃত ২২, নতুন করে দেওয়া হল পরীক্ষার দিন

প্রশ্ন ফাঁস কান্ডে আসামের বিভিন্ন জায়গা থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ

Assam Paper Leak: জেনারেল সায়েন্সের প্রশ্নপত্র ফাঁস কান্ডে ধৃত ২২, নতুন করে দেওয়া হল পরীক্ষার দিন
পরীক্ষা (Representational Image | (Photo Credits: PTI)

আসামে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কান্ডে ২২ জনকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে। ধৃতেরা হল গুয়াহাটি, উত্তর লখিমপুর, ধিমাজি, সাদিয়া, ডিব্রুগড় এবং তিনসুকিয়ার বাসিন্দা। ১৩ ই মার্চ হওয়া জেনারেল সায়েন্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে স্থগিত হয় পরীক্ষা। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রশ্নফাঁসের বিষয়ে। এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন করে পরীক্ষার দিনক্ষন জানানো হয়েছে বোর্ডের তরফে। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জেনারেল সায়েন্সের পরীক্ষা। এর পাশাপাশি গনিগ্রামে জে আর হায়ার সেকেন্ডারি স্কুলে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে সেই পরীক্ষার দিন স্থির করা হয়েছে ২৮ মার্চ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).