Assam: নওগাঁ গণধর্ষণের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বনধ, নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়দের প্রতিবাদ মিছিল (দেখুন ভিডিও)

অভিযুক্তদের গ্রেফতারির দাবি জোরালো হতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ওই এলাকায় বন্‌ধের ডাক দিয়েছে শুক্রবার। সকালে অসমের নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়রা ওই নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগের একটি প্রতিবাদ মিছিল বের করে।

Assam: নওগাঁ গণধর্ষণের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বনধ, নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়দের প্রতিবাদ মিছিল (দেখুন ভিডিও)
Protest March in Dhing area Photo Credit:X@ANI

বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের নওগাঁ (Nagaon Gang Rape) থেকে অর্ধচেতন অবস্থায় পড়ে থাকা এক কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা। অভিযোগ, কোচিং সেন্টার থেকে ফেরার সময় তাকে তিন জন দুষ্কৃতী গণধর্ষণ করে। তার পর রাস্তার ধারে অর্ধচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। ওই ঘটনার পরে রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা যায় একটা সাইকেলও। কিশোরীকে ওই অবস্থায় দেখে স্থানীয়দের কাছ থেকে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

অভিযুক্তদের গ্রেফতারির দাবি জোরালো হতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ওই এলাকায় বন্‌ধের ডাক দিয়েছে শুক্রবার। সকালে অসমের  নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়রা ওই নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগের একটি প্রতিবাদ মিছিল বের করে। দেখুন সেই ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 04:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).