Assam: আইএসআইএসের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের, সন্ত্রাস নির্মূল করার ডাক মুখ্যমন্ত্রী হিমন্তের (দেখুন টুইট)

গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপে নিয়োগ, অর্থের যোগান এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আই এস আই এসের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার অসম এস টি এফের

Assam: আইএসআইএসের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের, সন্ত্রাস নির্মূল করার ডাক মুখ্যমন্ত্রী হিমন্তের (দেখুন টুইট)
Himant Viswa Sharma on ISIS Arrest Photo Credit: Twitter@assampolice

গতকাল (২০ মার্চ,২০২৪) অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স  আইএসআইএসের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপে নিয়োগ, অর্থের যোগান এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করছিল তারা। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানায় অসম পুলিশ। তাঁদের টুইট কে পুনরায় শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমাদের দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূল করব।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).