Assam Accident: ট্রাকের ধাক্কায় মৃত্যু ৫ কানওয়ার যাত্রীর, উদ্ধার ঘটনার সিসিটিভি ফুটেজ

বিগত কিছুদিন ধরে বারেবারে শিরোনামে কানওয়ার যাত্রীদের মৃত্যুর খবর। কখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে কখনও আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কানওয়ার যাত্রীরা।

Assam Accident: ট্রাকের ধাক্কায় মৃত্যু ৫ কানওয়ার যাত্রীর, উদ্ধার ঘটনার সিসিটিভি ফুটেজ

নয়াদিল্লিঃ ফের দুর্ঘটনায় কানওয়ার (Kanwar) যাত্রীর মৃত্যু। এ বার ট্রাকের(Truck) ধাক্কায় মৃত্যু হল এক কানওয়ার যাত্রীর। ঘটনাটি ঘটেছে অসমের(Assam) কোকরাঝাড়ের কাচুগাঁওয়ে। দুর্ঘটনায় ৫ জন কানওয়ারিয়ার মৃত্যু হয়েছে। এবং একজন গুরুতর আহত হয়েছেন।কাচুগাঁওয়ের মহামায়া মন্দিরের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে(CCTV Footage) দেখা যায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কানওয়ারিয়াদের গাড়িকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ কানওয়ার যাত্রীর। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে বারেবারে শিরোনামে কানওয়ার যাত্রীদের মৃত্যুর খবর। কখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে কখনও আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কানওয়ার যাত্রীরা।

দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).