Arvind Kejriwal: বৃষ্টি মাথায় নিয়ে তিহাড়ের বাইরে উৎসবের আমেজ, জেল থেকে বেরিয়ে কেজরির রোড শো
জেল থেকে বেরিয়ে রোড শো করলেন কেজরিওয়াল।
প্রায় ৬ মাস পর জেল থেকে বের হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejriwal)। তাঁকে স্বাগত জানাতে তিহাড়ের বাইরে জমেছিল আপ কর্মী সমর্থকদের বিপুল ভিড়। দিল্লির বৃষ্টি মাথায় নিয়েই তিহাড়ের বাইরে উৎসবের আমেজে মেতে উঠেছেন শ'য়ে শ'য়ে কর্মীরা। বাজছে ব্যান্ড, ফাটানো হচ্ছে বাজি। আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর জেলমুক্তি আপ আদমি পার্টির (Aam Aadmi Party) কাছে কোন উৎসবের চেয়ে কম কিছু নয়। গত মার্চ মাসে ইডি গ্রেফতার করেছিল কেজরিকে। পরে সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। ইডি-র মামলায় আপ সুপ্রিমোর জামিন আগে হলেও সিবিআই মামলায় জামিন মিলেছে আজ শুক্রবার। সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে অরবিন্দের জামিনের আদেবন।
আকাশে বাজির ফোয়ারা...
#WATCH | Firecrackers being burst by AAP workers outside the Tihar jail after Delhi CM Arvind Kejriwal was released from Tihar jail
The Supreme Court granted him bail in the Delhi excise policy case today pic.twitter.com/3iPBR93BiS
— ANI (@ANI) September 13, 2024
জেল থেকে বেরিয়ে কেজরির রোড শো...
#WATCH | AAP national convener and Delhi CM Arvind Kejriwal holds a roadshow near Chandgiram Akhara in Civil Lines, Delhi
He was released from Tihar jail today after the Supreme Court granted him bail in the Delhi excise policy case pic.twitter.com/WNaXozPAnY
— ANI (@ANI) September 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 07:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

