Arrested Professor For Tantric Rituals: শিক্ষকই যখন 'ভক্ষক', তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করে কিশোরী কন্যাদের পাচার অধ্যাপকের, পাকড়াও পুলিশের

Arrested Professor For Tantric Rituals: শিক্ষকই যখন 'ভক্ষক', তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করে কিশোরী কন্যাদের পাচার অধ্যাপকের, পাকড়াও পুলিশের
Arrested Professor (Photo Credit: X/Screengrab)

এবার সম্বল পুলিশের (Sambhal Police) তরফে গ্রেফতার করা হল এক অধ্যাপককে। দশরথ সিং সিসোদিয়া নামে ওই অধ্যাপককে গ্রেফতার করে উত্তরপ্রদেশের সম্বল থানার পুলিশ। মথুরার (Mathura) জিএলএ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন দশরথ সিং। হঠাৎ করে কেন ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়, এমন প্রশ্ন সামনে এলে ভয়াবহ তথ্য সামনে আসে। রিপোর্টে প্রকাশ,দশরথ সিংয়ের সঙ্গে বেশে কিছু তান্ত্রিকের যোগাযোগ ছিল। দশরথ সিং ওই তান্ত্রিকদের সঙ্গে যোগযোগ রেখে বেশ কিছু কুমারী মেয়েকে সরবারহ করতেন। তান্ত্রিক কাজকর্মের জন্য যে কুমারী মেয়েদের প্রয়োজন হত, সেই কিশোরীদের জোগাড় করতেন এই দশরথ সিং নামের অধ্যাপক। কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসায় তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এই এই প্রথম নয়। এর আগে তান্ত্রিক (Tantric Rituals) এবং কিশোরীদের সরবারহ কাণ্ডে ১৪ জনকে পাকড়াও করেছে সম্বল পুলিশ। দশরথ সিংকে নিয়ে পুলিশের গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫-তে।

আরও পড়ুন: Woman Performing 'Tantrik' Rituals: চারপাশে চলছে গাড়ি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে 'তান্ত্রিক' পড়ছেন মন্ত্র, দেখুন ভিডিয়ো

তান্ত্রিক কাজকর্ম এবং কিশোরী পাচারের অভিযোগে গ্রেফতার অধ্যাপক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).