Andhra Pradesh Explosion: আনাকাপল্লীর অচ্যুথাপুরমে সাহিতি ফার্মায় বিস্ফোরণ, আগুনে দগ্ধ দুই ব্যক্তিকে নেওয়া হল হাসপাতালে (দেখুন টুইট)
আনাকাপল্লির এসপি মুরলি কৃষ্ণ জানিয়েছেন, আমাদের দল উদ্ধার অভিযান চালাচ্ছে, বিস্ফোরণের ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ব্যবস্থাপনার কোনও গাফিলতি আছে কিনা তাও তদন্ত করা হবে।
অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীর অচ্যুথাপুরম ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ইকোনমিক জোনের সাহিতি ফার্মার ল্যাবে আজ সকালে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে আগুন যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর বিস্ফোরণে দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আনাকাপল্লির এসপি মুরলি কৃষ্ণ জানিয়েছেন, আমাদের দল উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ব্যবস্থাপনার কোনও গাফিলতি আছে কিনা তাও তদন্ত করা হবে।
Andhra Pradesh | Fire broke out at Sahithi Pharma in the Achuthapuram Industrial Special Economic Zone in Anakapalli.
Police teams and over 4 fire tenders rushed to the spot and are trying to control the fire. As of now, there are no casualties reported in the incident. Our…
— ANI (@ANI) June 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

