Andhra Pradesh Assembly Election: জগন রেড্ডি নাকি চন্দ্রবাবু নায়ডু? অন্ধ্রে কাদের সরকার থাকবে, ভাগ্যবিচার হবে আর কিছুক্ষণ পর
দেশজুড়ে যেমন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ আজ, তেমনই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের রেজাল্টের দিকে নজর রয়েছে সকলের। বিশেষ করে অন্ধ্রের সরকার এই বিধানসভা নির্বাচনে পাল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ১৯-এর বিধানসভা নির্বাচনে ওয়াইএসআরসিপি অর্থাৎ জগন মোহন রেড্ডি (Y. S. Jagan Mohan Reddy) ১৫১টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অন্যদিকে, টিডিপি-র এন চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu) পেয়েছিল ২৩টি আসন। তবে এবার ভাগ্য বদলাতে পারে নায়ডুর। এখন দেখার জগন রেড্ডিরা ফের অন্ধ্রে সরকার গঠন করে নাকি ক্ষমতা আসবে তেলুগু দেশম পার্টি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 07:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

