Delhi: দিল্লির কনট প্লেসে রহস্যজনক ব্যাগ বোমাতঙ্ক! এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, দেখুন ভিডিও
রাজধানীতে প্রায় প্রতিদিনই বোমাতঙ্কে খবর আসছে। দু'দিন আগে দিল্লি ও এনসিআরের একাধিক স্কুলে হুমকি মেইল আসে। সেই নিয়ে দিনভর চলে তল্লাশি। সেই আতঙ্ক কাটতে না কাটতে শনিবার দুপুরে কনট প্লেসের (Connaught Place) এন ব্লক থেকে উদ্ধার হয় একটি রহস্যজনক ব্যাগ। স্থানীয় পথচারীরাই প্রথমে ব্যাগটি দেখতে পায়। তারপর পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে চলে আসে এনএসজি কম্যান্ডো এবং বোম্ব স্কোয়াডের সদস্যরা। যদিও তল্লাশি করে কোনওকিছুই উদ্ধার হয়নি। তবে বারংবার এই বোমাতঙ্কের খবর সামনে আসায় প্রশ্ন উঠছে রাজধানীর নিরাপত্তা নিয়ে।
#WATCH | Delhi: An unattended bag found at N Block of Connaught Place N Block. Area has been cordoned off. Police team present at the spot. Details awaited. https://t.co/VcgCj1zXip pic.twitter.com/mbjiPnIAOj
— ANI (@ANI) May 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2024 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

