Bus Accident in Telangana: বাইক দুর্ঘটনা এড়াতে গিয়ে যাত্রী নিয়ে উল্টে গেল সরকারি বাস, দেখুন ভিডিয়ো
রবিবাসরীয় দুপুরে বাস দুর্ঘটনা তেলেঙ্গানার সূর্যপেটে। জানা যাচ্ছে, একটি বাইককে ওভারটেক করতে গিয়ে যাত্রী বোঝাই বাস আচমকাই উল্টে পড়ে রাস্তার ধারে।
রবিবাসরীয় দুপুরে বাস দুর্ঘটনা তেলেঙ্গানার (Telangana) সূর্যপেটে। জানা যাচ্ছে, একটি বাইককে ওভারটেক করতে গিয়ে যাত্রী বোঝাই বাস আচমকাই উল্টে পড়ে রাস্তার ধারে। এদিন বিকেলের দিকে মেলাচেরুভু-চিন্তলাপালেম রোডের ওপর ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দা ও পুুলিশে যৌথ উদ্যোগে আহত বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। জানা যাচ্ছে, সামনে একটি বাইক বেপড়োয়াভাবে যাচ্ছিল। সেই বাইকের সঙ্গে দুর্ঘটনা এড়াতে ওভারটেক করার চেষ্টা করে বাসচালক। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Suryapet, Telangana: An RTC bus overturned in Chintalapalem after attempting to avoid a bike in the middle of the route. The incident occurred on the Mellacheruvu-Chintalapalem road. Around 15-20 passengers were injured and taken to the hospital pic.twitter.com/gwpfNf2MYW
— IANS (@ians_india) April 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 06:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

