Delhi: দিল্লিতে বাড়ির ছাঁদ ধসে মৃত্যু দম্পতির, গুরুতর আহত ছেলে, আইনি পদক্ষেপের পথে প্রশাসন

বুধবার কাকভোরে বাড়ির ছাঁদ ধসে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে রোহিনীর প্রেম নগর এলাকায়। বাড়ির ধ্বংসাবশেষ এখনও সরাচ্ছে দমকলের গাড়ি।

Delhi: দিল্লিতে বাড়ির ছাঁদ ধসে মৃত্যু দম্পতির, গুরুতর আহত ছেলে, আইনি পদক্ষেপের পথে প্রশাসন
প্রতীকি ছবি (Photo Credits: PTI)

বুধবার কাকভোরে বাড়ির ছাঁদ ধসে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে রোহিনীর (Rohini) প্রেম নগর এলাকায়। জানা যাচ্ছে এদিন ভোর তিনটে নাগাদ বাড়ির ছাঁদ ভেঙে পড়ে বছর ৮৫-এর সুখরাম এবং ৭৫ বছর বয়সী গায়েত্রী দেবীর এবং তাঁদের ছেলে বিনোদের ওপর। ঘটনায় ওই দম্পতির ৪৫ বছরের ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তবে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সুখরাম ও গায়েত্রী। ইতিমধ্যেই তাঁদের দেহ ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ। তবে বিনোদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। অন্যদিকে বাড়ির ধ্বংসাবশেষ এখনও সরাচ্ছে দমকলের গাড়ি। তবে বাড়িটি কীভাবে ভেঙে পড়ল তার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 09:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).