Amit Shah: জন্মদিনে অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ মোদী, কী বিশেষ বার্তা দিলেন নমো?
শাহের জন্মদিনে সকাল-সকাল এক্স(X) হ্যান্ডেলে উষ্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।
নয়াদিল্লিঃ আজ ২২ অক্টোবর। ৬০ বছরে পা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। আর শাহের জন্মদিনে সকাল-সকাল এক্স(X) হ্যান্ডেলে উষ্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এ দিন সাত সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "ওঁ একজন কঠোর পরিশ্রমী নেতা। যে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলতে নিজের জীবন দিয়ে দিয়েছে। একজন ব্যতিক্রমী প্রশাসক হিসাবে সর্বদা উদাহরণ তৈরি করেছেন। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। ওঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।" মোদীর পাশাপাশি শাহকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা।
অমিত শাহের জন্মদিনে মোদীর বিশেষ শুভেচ্ছা
STORY | Amit Shah turns 60, PM Modi lauds 'exceptional administrator'
READ: https://t.co/uh3b6CqhRf
(PTI File Photo) pic.twitter.com/zL7V8qoVoF
— Press Trust of India (@PTI_News) October 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 2875 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

