Ambala Murder: জমি সংক্রান্ত বিবাদ, মা সহ পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন করল অবসরপ্রাপ্ত সেনা জওয়ান
ঘটনায় গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও দু'জন সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লিঃ জমি (Land) সংক্রান্ত বিবাদের জেরে মা সহ পরিবারের (Family) পাঁচ সদস্যকে খুন করল এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ান (Retired Soldier)। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের (Chandigarh) আম্বালায় (Ambala)। জমি নিয়ে বিবাদের জেরে এই খুন (Murder) বলে জানা গিয়েছে। নিজের মা এবং ভাইকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর ভাইয়ের স্ত্রী এবং সন্তানদের আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই অবসরপ্রাপ্ত সেনার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও দু'জন সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Ambala: A retired soldier killed his brother's family of five with a sharp weapon over a land dispute. The victims, including his mother, brother, brother's wife, and their children, were partially burned. Two others were critically injured and sent to Chandigarh. The police… pic.twitter.com/SIo42CEH5u
— IANS (@ians_india) July 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

