Amarnath Yatra 2025: জম্মু থেকে ৬,৪৮২ তীর্থযাত্রী রওনা দিল অমরনাথে, ১.৪৫ লক্ষ দর্শনার্থী ইতিমধ্যেই দর্শন করেছেন শিবলিঙ্গ
গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। গত আট দিনে ১.৪৫ লক্ষেরও বেশি ভক্ত অমরনাথ দর্শন করেছেন। আজ নবম দিনে জম্মুর ভাগবতী নগর যাত্রী নিবাস থেকে আরও দিয়েছেন। প্রথম দফায় ১০৭টি গাড়িতে ২,৩৫৩ যাত্রী রওনা দেন। দ্বিতীয় দফায় ১৬১টি গাড়িতে ৪,১২৯ তীর্থযাত্রীকে নিয়ে বেসক্যাম্পের দিকে এগিয়ে যায়।
১০ নং ব্যাচ রওনা দিল অমরনাথ দর্শনে
10th Batch Of Over 6,400 Pilgrims Leaves Jammu For Twin Base Camps Of Amarnath#Pilgrims #Jammu #Twin #BaseCamps #AmarnathYatra2025 #JammuAndKashmir #greaterjammuhttps://t.co/zoo002hiRG pic.twitter.com/btDxiPJhD8
— Greater jammu (@greater_jammu) July 11, 2025
৩ জুলাই থেকে শুরু হওয়া এই তীর্থযাত্রা চলবে ৯ আগস্ট পর্যন্ত। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যেই চলেছে যাত্রা। সেনা, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি-সহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ১৮০টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনেক যাত্রী সরাসরি বালতাল ও পহেলগাঁও গিয়েও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে যাত্রায় অংশ নিচ্ছেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2025 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

