Air India Plane Crash: অভিশপ্ত ১৭১কে বিদায় জানিয়ে আমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া বিমানের নম্বর হচ্ছে ১৫৯

আমেদাবাদ দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে ১৭১ নম্বর সংখ্যাটাকে তাদের বিমানের নম্বর হিসেবে বিদায় জানাতে চলেছে এয়ার ইন্ডিয়া।

Air India Plane Crash: অভিশপ্ত ১৭১কে বিদায় জানিয়ে আমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া বিমানের নম্বর হচ্ছে ১৫৯
Bomb Threat on Air India Flight (Photo Credit: X)

Air India Plane Crash:  গত বৃহস্পতিবার আমেদাবাদের বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর বিমান (AI171)। দুর্ঘটনার পর পাইলট, ক্রু সহ একজন বাদে বিমানের ২৪০ জন যাত্রী মারা যান। বিমানটি যেখানে ভেঙে পড়ে সেখানকার ৩৯ জনও প্রাণ হারিয়েছেন। দেশ তথা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে একটি হয়ে গিয়েছে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর ড্রিমলাইনার বোয়িং বিমান ভেঙে পড়ার ঘটনাটি। এই দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে ১৭১ নম্বর সংখ্যাটাকে তাদের বিমানের নম্বর হিসেবে বিদায় জানাতে চলেছে এয়ার ইন্ডিয়া।

AI171 নম্বরটার কথা মনে করে যাতে যাত্রীরা আতঙ্কে না থাকেন, তাই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়ার বিমান সংখ্যায় আর ১৭১ নম্বরটি ব্যবহার করা হবে না, বলে সংবাদমাধ্যমে প্রকাশ। তার পরিবর্তে আমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমানটির নম্বর হচ্ছে ১৫৯ ( (AI159)। এআই ১৫৯ নম্বর বিমানটি এবার চলাচল করবে গুজরাটের আমেদাবাদ ও ইংল্য়ান্ডের লন্ডনের মধ্যে।

অভিশপ্ত ১৭১ নম্বরকে বিদায় জানাচ্ছে এয়ার ইন্ডিয়া

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2025 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).