Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালে ডিএনএ পরীক্ষার পর শনাক্ত ৮৭টি মৃতদেহ, জানালেন সিভিল হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রজনীশ প্যাটেল
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সোমবারও ভোর থেকেই স্বজনহারাদের ভিড় হাসপাতাল চত্বরে। একে একে কফিনবন্দি দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের হাতে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৮৭টি মরদেহ ডিএনএ পরীক্ষার পরে চিহ্নিত করা গিয়েছে। এর মধ্যে ৪৭ জনের দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাসপাতালে সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৮৭ জনের ডিএনএ চূড়ান্ত শনাক্তকরণ করা হয়েছে। এখনও পর্যন্ত ৪৭টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রজনীশ প্যাটেল বলেন, কয়েকজন নিহতের পরিবার ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন, অন্যরাও আসছেন। কিছু পরিবার এখনও আসেনি। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য তাদের কিছুজনের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন- "সিভিল হাসপাতালে আনা ৯২ জনের (মৃতদেহের) ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে, এর মধ্যে ৮৭ জনের ডিএনএ মিলছে। এখান থেকে খেদা, আহমেদাবাদ, কোটা, মহেসানা, ভারুচ, ভদোদরা, আরাবল্লী, আনন্দ, জুনাগড়, ভাবনগর, আমরেলি, মাহিসাগর এবং ভাবনগরে ৪৭ জনের মৃতদেহ পাঠানো হয়েছে।"
#WATCH | #AhmedabadPlaneCrash | Ahmedabad: Additional Medical Superintendent of Civil Hospital, Dr. Rajnish Patel says, "Of the bodies brought to Civil Hospital, DNA matching of 92 (body remains) is complete, of this (the number of) individuals is 87 because there is duplication.… pic.twitter.com/7S5yxUzVSc
— ANI (@ANI) June 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

