Air India Job Drive: ৬০০ চাকরির জন্য ২৫ হাজারের জমায়েত, এয়ার ইন্ডিয়ার জব ড্রাইভে তুমুল বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হয়েছে এই 'ওয়াক ইন ড্রাইভ'-এর একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে উপচে পড়ছে ভিড়। হুড়োহুড়ি করে ভিড় ঠেলে গেট থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন মানুষজন।
নয়াদিল্লিঃ চাকরির খোঁজে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার 'ওয়াক ইন ড্রাইভ' (Air India Walk In Drive)- এ হাজির হয়েছিলেন ২৫ হাজার মানুষ। ৬০০ শূন্যপদের জন্য ভিড় জমিয়েছিলেন এই এত সংখ্যক পরীক্ষার্থী। মঙ্গলবার মুম্বইতে Mumbai) এয়ার ইন্ডিয়ায় (Air India) জব ড্রাইভকে ঘিরে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বিমান সংস্থাকে। খাবার, জল ছাড়া ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন পরীক্ষার্থীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়া (Social Media) ভাইরাল (Viral) হয়েছে এই 'ওয়াক ইন ড্রাইভ'-এর একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে উপচে পড়ছে ভিড়। হুড়োহুড়ি করে ভিড় ঠেলে গেট থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন মানুষজন। যেভাবে ঠেলাঠেলি শুরু হয় তাতে যেকোনও মুহূর্তে বড়সড় কোনও বিপদ ঘটতে পারত।
দেখুন ভাইরাল ভিডিয়ো
#Watch | 600 jobs, 25,000 seekers: #AirIndia drive sets off stampede fear in Mumbai.
Read more: https://t.co/rLTyCfupfM pic.twitter.com/imJ8W7BNwF
— NDTV (@ndtv) July 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

