Arvind Kejriwal: কেজরির গ্রেফতারির পর আপের প্রথম বৈঠকের ডাক, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন কে?
রবিবার ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়।
দলের আহ্বায়ক তথা আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির পর প্রথমবার বৈঠকে বসতে চলেছে তাঁর দল। অন্যদিকে রবিবার ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক। আম আদমি পার্টির ( Aam Admi Party) সমস্ত নেতা, বিধায়ক, কাউন্সিলর এবং পদাধিকারীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আপ সূত্রে খবর, দলের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীত্বে অনড় কেজরিওয়াল, জেলে বসেই প্রথম সরকারি নির্দেশ জারি
দেখুন টুইট...
Delhi: The first major meeting of the Aam Admi Party after the arrest of the party’s National convenor and Delhi CM Arvind Kejriwal will be held at 11:30 am. Party's Organizational General Secretary Sandeep Pathak will chair the meeting with all the party leaders, MLAs,…
— ANI (@ANI) March 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

