Seelampur Murder Case: দিল্লির পুলিশ ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্যই আছে, সিলামপুর
সিলামপুরে প্রকাশ্য রাস্তায় নাবালককে কুপিয়ে খুনের ঘটনা সরগরম রাজ্য রাজনীতি। কয়েকমাস আগেই দিল্লির ক্ষমতায় এসেছে বিজেপি। তারমধ্যেই এতবড় একটি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে।
সিলামপুরে (Seelampur) প্রকাশ্য রাস্তায় নাবালককে কুপিয়ে খুনের ঘটনা সরগরম রাজ্য রাজনীতি। কয়েকমাস আগেই দিল্লির ক্ষমতায় এসেছে বিজেপি। তারমধ্যেই এতবড় একটি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনায় জড়িত কয়েকজন অভিযুক্তকে। ঘটনাটি নিয়ে দিল্লির আপ সুপ্রিমো সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) বলেন, ঘটনাটি দিল্লি পুলিশের কাছে খুব লজ্জাজনক। কারণ সপ্তাহখানেক আগেই রাজ্য সরকার একটি তথ্য প্রকাশ করে বলে যে রাজ্যে নাকি অপরাধমূলক ঘটনা কমেছে। আর তারপরেই এই ঘটনা। এর থেকে এটাই প্রমাণিত হল যে সরকার ভুল তথ্য প্রকাশ করে জনতাকে বিভ্রান্ত করছে। আসলে দিল্লির পুলিশ ভিআইপিদের এত নিরাপত্তা দেয় যে সাধারণদের কথা তাঁরা ভুলে গিয়েছে। দিল্লি পুলিশে কর্মীর ঘাটতি রয়েছে। তাই অবিলম্বে নিয়োগ প্রয়োজন।
দেখুন সৌরভ ভরদ্বাজের বক্তব্য
#WATCH | Delhi: On the murder of a 17-year-old boy in Delhi's Seelampur, AAP Delhi chief Saurabh Bharadwaj says, "... The most shameful thing is that a week ago, the Delhi Police gave data that crime in Delhi has reduced. They are not able to control crime in Delhi and on top of… pic.twitter.com/k83vWts7OY
— ANI (@ANI) April 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 10:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

