Arvind Kejriwal On Atishi: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশী? নাম প্রস্তাব কেজরিওয়ালের

Arvind Kejriwal On Atishi: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশী? নাম প্রস্তাব কেজরিওয়ালের
Arvind Kejriwal, Atishi (Photo Credit: Instagram)

দিল্লির (Delhi CM) নয়া মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর (Atishi ) নাম প্রস্তাব করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেন আপ প্রধান। আপের লেজিসলেটিভ পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অতিশী। এবার দিল্লির  ওই মন্ত্রীকেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হোক বলে প্রস্তাব দেব বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রে মিলছে এমন খবর। সম্প্রতি দিল্লির তিহাড় জেল থেকে বেরোন অরবিন্দ কেজরিওয়াল। জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল বলেন, তাঁর মনোবল ভাঙা যায়নি। জেলের দেওয়াল তাঁর মনোবল ভাঙতে পারেনি। তিনি মনোবল আরও বেড়ে গিয়েছে বলেও আপ কর্মী, সমর্থকদের জানান কেজরি।

অতিশীই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রস্তাব কেজরিওয়ালের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).