Jharkhand Shocker: দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, মৃত্যু যুবকের, ভাইরাল হাড় হিম করা সিসিটিভি ফুটেজ

কী কারণে এই আক্রমণ তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Jharkhand Shocker: দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, মৃত্যু যুবকের, ভাইরাল হাড় হিম করা সিসিটিভি ফুটেজ
সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্যে ব্যবসায়ীকে (Business man)লক্ষ্য করে গুলি (Shot)। দোকানের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যবসায়ী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনার ফুটেজ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ নগর থানা সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সঞ্জীব শাহ। নিজের দোকানেই বসেছিলেন তিনি। দোকানে ছিল ক্রেতার ভিড়। এমন সময় আচমকাই দোকানে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। সঞ্জীবকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালায় তাঁরা। রক্তাক্ত অবস্থায় কিছুদূর হেঁটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জীব নামে ওই ব্যবসায়ী। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালায় হামলাকারীরা। কী কারণে এই আক্রমণ তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র হরে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, মৃত্যু যুবকের, ভাইরাল হাড় হিম করা সিসিটিভি ফুটেজ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 7845 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).