Tejaswi Jadav: বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তেজস্বী

Tejaswi Jadav: বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তেজস্বী

ভয়াবহ দুর্ঘটনার কবলে আরজেডি (Rashtriya Janata Dal) নেতা তেজস্বী যাদবের (Tejaswi Jadav) কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত কমপক্ষে ৬ জন। জানা গিয়েছে গতকাল রাতে বিহারের (Bihar) পূর্নিয়া (Purnea) থেকে কাটিহারের দিকে জন বিশ্বাস যাত্রা (Jan Vishwas Yatra) কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন তেজস্বী। সেই সময় একটি হন্ডা সিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক মহম্মদ হালিমের। বাকিদের পুর্নিয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। যদিও তেজস্বী যাদব এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 27, 2024 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).